Showing posts with label Bengali. Show all posts
Showing posts with label Bengali. Show all posts

Saturday, 28 September 2013

Bangla Kobita - 5

আজ সভ্যতা আমায় করেছে অন্ধ, 
তবু পাই আমি তাজা রক্তের গন্ধ- 
ভবিষ্যত্ হোক না মোর যতই ধোঁয়াশা, 
মেটে না প্রবল এই জীবনপিপাসা!

স্পর্শকাতর নয় এই মন-
বহু তীর ছুঁয়ে চলে যায়; 
ক্ষতবিক্ষত প্রতিটা ক্ষণ 
তবু বারবার মনকে কাঁদায়!  

Sunday, 22 September 2013

Bangla Kobita - 4

ভ্রষ্ট চেতনার ভীড়ে, 
নৃশংসতার নীড়ে,
বন্ধু হেঁটো সাবধানে- 
বিবেকের তত্বাবধানে। 

ঝলসে যাওয়া যত সুখ 
বেদনায় হয়েছে মূক; 
ভেঙ্গে যায় বুক 
তবু কেন বুজে মুখ?

শোকার্ত পাগলা হাওয়া 
বাদলকে করে চলে ধাওয়া; 
জীবন জুড়ে শুধু চাওয়া 
আর হতাশাদায়ক না-পাওয়া।

অপরিপূর্ণতা সাথী নিত্যদিন,
সংসারসুখ তবু রয় অমলিন;
বাইরের রূপটা তো সর্বদা সুশীল-
জ্বলছে সংগ্রামের আগুন অন্ত:শীল!  

Wednesday, 4 September 2013

Bangla Kobita - 3

সমাজের জাঁতাকলে
পিষ্ট যে হয়ে চলে 
হাজার হাজার তরুণ প্রাণ।

অচেনার ভীড় ঠেলে 
অজানার দেখা মেলে;
তবু হৃদয়ের অলিগলি শুনশান।

ভস্ম হয়ে যাওয়া শুকনো পাতার মত 
ভেঙ্গে যাওয়া স্বপ্নের টুকরো ওড়ে যত;
আজ আঁধার ঘনিয়ে আসে চোখের সামনে। 

যন্ত্রণা হয়ে ওঠে আততায়ী-
সুখের দুনিয়া কবে হবে স্থায়ী?
চলতে হবে না আর কোনো বাঁধা মেনে?

জানি অধিকাংশই বড় শান্তিকামী,
তবু বিদ্রোহ ঘোষণা করে যাই আজ আমি!

Friday, 9 August 2013

Bangla Kobita - 2

আমি এক ছন্নছাড়া,
জীবনের বাঁধনহারা;
অনিয়মই নিয়ম আমার-
কথা নেই কোথাও থামার!

দুর্বল হয়েছে শরীর কদাচিত-
আক্রমণ করেছে মোরে জরা;
শুকিয়েছে ভাবনার জলাশয়,
মনেতে দেখা দিয়েছে খরা।

তবু প্রতিবারই সুপ্ত শক্তির জাগরণে 
পলাতক হয়েছে সে জরা;
আর সৃজনশীলতার বাঁধভাঙ্গা উচ্ছাস 
নিশ্চিহ্ন করেছে সে খরা।  

হয়েছে যখনই চিত্ত ম্রিয়মাণ,
নতুন সুরে গেয়ে উঠেছে প্রাণ!   

Wednesday, 7 August 2013

Bangla Kobita - 1

গগনপটে রক্তাক্ত মেঘের আনাগোনা;
কালসিটে পড়া চোখে সূর্যটাও আনমনা।
জীবনের আতিশয্যে ধুঁকছে আজ প্রাণ;
সভ্যতার গরিমা আজ হয়ে আসে ম্লান।

আজ মানুষের ধমনীতে মিশে গেছে প্রবল এক বিষ;
স্বার্থের চীত্কারে ডুবে যায় বিবেকের ফিসফিস!
দেহের কারাগারে রুদ্ধ যত অশান্ত মানবাত্মা;
আত্মমগ্নতার এ যুগে সাহচর্য্যও বেপাত্তা!